বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের ডাকযোগে পাঠানো চিঠির মাধ্যমে কাফনের কাপড় ও হত্যার হুমকি প্রদান করা হয়েছে।
নির্বাচন স্থগিত
ব্যালট ত্রুটিপূর্ণ অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন ভোট গণনা অবস্থায় স্থগিত করা হয়েছে।
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়া নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চরম নিরাপত্তাহীনতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করার আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সব পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন স্থগিত করার নির্দেশ দিয়েছে। এই সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ সালের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন কার্যক্রম ভোটার তালিকার ত্রুটি ও জটিলতা থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনের নির্ধারিত দিন ছিল ১৫ নভেম্বর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ডিইউজের নোটিশ বোর্ডে টাঙানো এক নোটিশে নির্বাচন স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিটির চেয়ারম্যান হাসান হাফিজ।